২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্য বিদায়ী প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

সদ্য বিদায়ী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন পুলিশ প্রটোকল নিয়ে নির্বাচনের মিছিল-সমাবেশ করছেন বলে অভিযোগ করেছে তার প্রতিপক্ষ।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2014, 06:08 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলা জাসদ অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে নির্বাচনী আজরণ বিধি ভঙ্গের অভিযোগ করেন জাসদ (ইনু) প্রার্থী ছাদেকুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম।

লালমনিরহাট-১ , হাতীবান্ধা-পাটগ্রাম.  আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হিসেবে মোতাহার হোসেন দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, মোতাহারের লোকজন বুধবার রাতে সানিয়াজান এলাকায় তাদের প্রচার মাইক ভাংচুর করে এবং নেতা-কর্মীদের ভয়ভীতি দেখায়।

মোতাহার তার ছেলে সোহাগ ও দলীয় লোকজনের মাধ্যমে ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছেন বলেও অভিযোগ আনেন তিনি।

এ ছাড়াও আওয়ামী লীগের লোকজন কারচুপির মাধ্যমে বিজয় কেড়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।