২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত পাড়ায় বিস্ফোরণ, আহত ১

বিরোধী জোটের লাগাতার অবরোধের দ্বিতীয় দিনে পুরান ঢাকার আদালত পাড়ায় হাতবোমা বিস্ফোরণে এক ব্যক্তি আহত হয়েছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2014, 03:51 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নিম্ন আদালতের রাজারদেউরি এলাকায় পর পর দুটি হাত বোমার বিস্ফোরণ ঘটে বলে প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানান।

আইনজীবী মাহবুব হাসান রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিস্ফোরণে এক পথচারী আহত হয়েছেন। তবে তার পরিচয় জানা যায়নি।

৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে বছরের প্রথম দিন থেকে এই লাগাতার অবরোধ করছে ১৮ দলীয় জোট।