চাঁপাইনবাবগঞ্জে যুবককে কুপিয়ে জখম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
ধোবড়া এলাকায় মঙ্গলবার বিকালে এ হামলায় গুরুতর আহত আব্দুস সালামকে (২৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কারা এবং কী কারণে এ হামলা করেছে তা জানাতে পারেনি পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের সহকারী পুলিশ সুপার মতিউর রহমান জানান, বিকাল সোয়া ৫টার দিকে ধোবড়া বাজারে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে সালামকে কুপিয়ে আহত করে।
স্থানীয়রা তাকে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী পাঠানোর পরামর্শ দেন।
আহত সালাম শিবগঞ্জের শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহবাজপুর ইউনিয়নের ওয়ার্ড সদস্য আব্দুর রশিদের ছোট ভাই।
