২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয়তে মাস্টার্সে ভর্তির মেয়াদ বাড়লো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রথম পর্ব নিয়মিত কোর্সে দ্বিতীয় মেধা তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা ১১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2013, 04:58 PM

Updated : 23 Aug 2022, 07:34 PM

মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অন লাইনে ডাটা এন্টি ১৩ জানুয়ারি এবং কাগজ পত্র বিশ্ববিদ্যালয়ে জমার দেয়ার শেষ তারিখ ১৫ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে।