২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে পুড়ল ঝুটের গুদাম

টঙ্গীতে একটি ঝুটের গুদাম পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2013, 02:47 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে মিলগেইট এলাকায় জামাল হোসেনের ঝুটের গুদামে আগুন ধরে।

টঙ্গী ফায়ার স্টেশনের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

ওই স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পুরো গুদামে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে অগ্নি নির্বাপক কর্মীরা প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নেভায়।

ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিক নির্ণয় সম্ভব হয়নি বলেও তিনি জানান।