জয়পুরহাটে ৩ যুবক খুন
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় তিন যুবককে খুন করেছে দুর্বৃত্তরা।
সোমবার দুপুরে সরাইল-ধাওয়া এলাকায় একটি মাঠে তাদের জবাই করা লাশ পাওয়া যায় বলে জানান জয়পুরহাটের পুলিশ সুপার হামিদুল আলম।
এরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ গ্রামের রমজানের ছেলে মো. বিপুল (৩০), একই এলাকার ডাক্তার আব্দুল বাকির ছেলে সৈকত(৩০) এবং বগুড়া সদরের ফুলবাড়ি উত্তরপাড়ার শফিকুল ইসলামের ছেলে আসাদুজ্জামান রাসেল (২৫)।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর আড়াইটার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গেছে।
কারা এবং কী কারণে তাদের খুন করেছে তা জানা যায়নি বলে তিনি জানান।
পাঁচবিবি থানার ওসি নূর হোসেন বলেন, হত্যাকারীদের ধরার চেষ্টা চলছে।
