২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আট ঘণ্টা পর সচল মাওয়া

ঘন কুয়াশার কারণে আট ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি পারাপার চালু হয়েছে মুন্সীগঞ্জের মাওয়া ও মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2013, 11:16 AM

Updated : 01 Sep 2026, 05:57 PM

বিআইডব্লিউটিসির মাওয়া ঘাটের ব্যবস্থাপক সিরাজুল হক জানান, দৃষ্টিসীমা কমে আসায় রোববার রাত পৌনে ১২টার দিকে পারাপার বন্ধ হয়ে যায়। রাতে মাঝ পদ্মায় আটকে থাকে রো রো ফেরি শাহ মুখদুমসহ, কনকচাঁপা ও রানীগঞ্জ ফেরি।

কুয়াশা কেটে যাওয়ায় সোমবার সকাল পৌনে ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয় বলে সিরাজুল হক জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আটকে থাকা তিনটি ফেরি এবং ঘাটে অপেক্ষমাণ পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য পরিবহন সকালে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে।

ঘন কুয়াশার কারণে গত কয়েকদিন ধরেই দেশের গুরুত্বপূর্ণ এই নৌপথে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে।