২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা

ঢাকার কেরানীগঞ্জের ইসলামনগর এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2013, 08:04 PM

Updated : 23 Aug 2022, 07:33 PM

নিহতের নাম মো. সেলিম (৩০)। তিনি মাদকাসক্ত ছিল বলে পুলিশ জানিয়েছে।

রোববার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের ইসলামনগরের এক জমি থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

সেলিমের বাবা আসির উদ্দিন বলেন, কেরানীগঞ্জের বেগুনবাড়ি এলাকায় এক বাসায় সেলিম ভাড়া থাকতেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, সেলিমের শরীরে পিটুনির জখম রয়েছে।

দুর্বৃত্তরা তাকে পিটিয়ে হত্যা করেছে বলে তিনি মনে করেন।

সেলিম একজন নেশাগ্রস্ত যুবক ছিলেন জানিয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে জানতে পেয়েছি যে চুরির দায়ে সেলিমকে হত্যা করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।