২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া সদর থানায় হাতবোমা হামলা

বগুড়া সদর থানায় হাতবোমা হামলা হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2013, 07:06 PM

Updated : 23 Aug 2022, 07:33 PM

রোববার বিকালে এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে পুলিশ জানিয়েছে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, বিকাল ৫টার দিকে থানা লক্ষ্য করে একটি শক্তিশালী হাতবোমা নিক্ষেপ করা হয়। এতে থানার সার্ভিস ডেলিভারি সেন্টারের জানালার কাচ ফুটো হয়ে যায়। থানার মূল ফটকের সাইনবোর্ডও স্প্লিন্টারের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছ।

তবে কারও গায়ে পড়লে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল বলে তিনি জানান।