২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয়া পল্টনে মহিলা দলের পাঁচ নেতা আটক

রাজধানীর নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনের এলাকা থেকে মহিলা দলের পাঁচ নেতাকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2013, 11:22 AM

Updated : 01 Sep 2026, 05:57 PM

এই পাঁচজন হলেন- জান্নাতুল ফেরদৌস, সাদিয়া আহমেদ তালুকদার, রওশন আরা ফরিদ, এলিজা জামান ও শিরিন আক্তার রিনা।

ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক সুমন মাহমুদ জানান, বেলা ১১টার আগে আগে আলাদাভাবে পায়ে হেঁটে দলীয় কার্যালয়ের দিকে যাওয়ার সময় গোয়েন্দা পুলিশের সদস্যরা তিনজনকে আটক করে।

পরে বেলা পৌনে ১২টার দিকে আটক করা হয় আরো দুই জনকে।

‘ঢাকামুখী অভিযাত্রা’ শেষে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনেই সকাল ১০টায় সমাবেশ শুরুর ঘোষণা থাকলেও সেখানে বিএনপি বা ১৮ দলীয় জোটের কাউকে দেখা  যায়নি। পুলিশের কড়া পাহারায় ফকিরাপুল থেকে কাকরাইল পর্যন্ত এক কিলোমিটার সড়ক কার্যত অবরুদ্ধ।

ওই সড়কে সাধারণ যানবাহনও চলাচল করছে না। পায়ে হেঁটে চলাচলও সীমিত করা হয়েছে।