২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরে বিদেশি জাহাজে চুরি, আটক ১০

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে বিদেশি জাহাজ থেকে মালামাল চুরি করে পালানোর সময় ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2013, 05:16 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

শুক্রবার মধ্যরাতে বহির্নোঙ্গরে অবস্থানরত এমভি এলাম মেসরা নামক জাহাজ থেকে তাদের আটক করা হয়।

কোস্টগার্ড চট্টগ্রাম অঞ্চলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহির্নোঙ্গরে টহলরত কোস্টগার্ডের জাহাজকে জানানো হয় ওই বিদেশি জাহাজ থেকে নাইলন দড়ি, ওয়াশিং মেশিন, লুব অয়েলসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করে একদল চোর।

গভীর সমুদ্রে অভিযান চালিয়ে কাঠের বোটসহ ওই ১০ জনকে আটক করা হয়।

এরা হলেন- মো. জাফর (২৮), মো. মোর্শদ (২১), মনু মিয়া (৪০) মো. নাছির (২৮) মুসা মিয়া (২৮), নূরে আলম (২৮) জসিম উদ্দিন (২২), মো. তাহের (১৮), নজির আহম্মদ (৪৫) ও মো. শাহীনুর (২৬)।