মঙ্গলবার চাঁদপুরে যুবসংহতির হরতাল
জাপা চেয়ারম্যান এইচএম এরশাদকে আটকে রাখা হয়েছে অভিযোগ করে তার মুক্তির দাবিতে চাঁদপুরে মঙ্গলবার অর্ধদিবস হরতাল ডেকেছে যুবসংহতি।
সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা যুবসংহতির সদস্য সচিব নাজির হোসেন লিটন ভূঁইয়া এ ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে জেলা, সদর ও শহর যুবসংহতির সবাইকে হরতাল সফল করার আহবান জানানো হয়।
গত ১২ ডিসেম্বর এইচএম এরশাদকে র্যাব পাহারায় সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়। সরকারের পক্ষ থেকে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে দাবি করা হলেও জাতীয় পার্টির অভিযোগ, তাকে আটকে রাখা হয়েছে।
