২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ওয়েব সার্চে শীর্ষ সংবাদমাধ্যম বিডিনিউজ২৪

বাংলাদেশ থেকে ওয়েব সার্চের ক্ষেত্রে ২০১৩ সালের জনপ্রিয়তম সার্চ টার্মগুলোর শীর্ষ ১০-এ স্থান করে নিয়েছে ‘বিডিনিউজ২৪’।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2013, 10:53 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

শীর্ষস্থানীয় ওয়েব সার্চ ইঞ্জিন গুগল সম্প্রতি প্রকাশ করেছে চলতি বছরের জনপ্রিয় সার্চ টার্ম ও ব্যক্তির বৈশ্বিক ও স্থানীয় তালিকা।

গুগল প্রকাশিত তালিকায় বাংলাদেশে শীর্ষস্থানীয় সার্চ টার্ম হিসেবে প্রথম দুটি অবস্থান দখল করেছে যথাক্রমে ‘এসএসসি রেজাল্ট ২০১৩’ এবং ‘এইচএসসি রেজাল্ট ২০১৩’। তালিকায় ‘বিডি নিউজ ২৪’ টার্মটির অবস্থান সপ্তম।

বাংলাদেশি অন্য কোনো সংবাদ মাধ্যমের নাম শীর্ষ ১০-এ আসেনি। সার্চ টার্মের ক্ষেত্রে অন্য নামগুলো যথাক্রমে তৃতীয়- এফবি (ফেইসবুকের সংক্ষিপ্ত নাম), চতুর্থ - বিক্রয়, পঞ্চম - চেন্নাই এক্সপ্রেস, ষষ্ঠ - আশিকী, অষ্টম - অগ্রণী ব্যাংক, নবম - রূপালী ব্যংক এবং দশম অবস্থানে ‘এডুকেশন বোর্ড রেজাল্ট’।

ব্যক্তি সার্চের বেলায় শীর্ষ অবস্থানে রয়েছে এই বছর জীবনাবসান ঘটেছে এমন ব্যক্তিত্বরা।

সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত হলিউড অভিনেতা পল ওয়াকারের নাম রয়েছে শীর্ষে, দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতীয় অভিনেত্রী জিয়া খান।

বাংলাদেশি অভিনেত্রী মিতা নূরের নাম রয়েছে চতুর্থ অবস্থানে। তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার নাম। ভেনেজুয়লার উগো চাবেস রয়েছেন দশম স্থানে।

ব্যক্তি সার্চের বেলায় পঞ্চম থেকে নবম অবস্থান দখল করেছেন ভারতীয় চলচ্চিত্র জগতের বাসিন্দারা। তারা হলেন- শ্রদ্ধা কাপুর, আলিয়া ভাট, সুরাজ পাঞ্চোলি, প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষ ও আদিত্য রয় কাপুর।