বগুড়ার শাহজাহানপুরে সোমবার হরতাল
নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বগুড়ার শাজাহানপুরে সোমবার সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট।
রোববার বিকালে শহরের বনানী মোড়ে ১৮ দলীয় জোটের সমাবেশ থেকে হরতালের ঘোষণা দেন জেলা বিএনপির সভাপতি ও ১৮ দলের আহবায়ক সাইফুল ইসলাম।
উপজেলায় ৬৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে এ হরতাল ডাকা হয় বলে তিনি জানান।
বগুড়ার সহকারী পুলিশ সুপার (মিডিয়া) গাজিউর রহমান জানান, আটকদের মধ্যে ৩৬ জন জামায়াত ও ২৬ জন বিএনপির নেতা-কর্মী।
এর আগে তিনি বলেছিলেন আটককৃত সবাই জামায়াত-শিবিরের নেতা-কর্মী।
