২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় বগুড়ায় ১৪৪ ধারা

বগুড়ার গাবতলীতে ১৮ দলীয় জোট ও আওয়ামী লীগ একই সময়ে একইস্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2013, 07:40 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

রোববার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত গাবতলী বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানিয়েছেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিরা সুলতানা।

তিনি বলেন, “একই সময়ে দুই দল সমাবেশ ডাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।”

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম আজম খান জানান, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী  বিকেল ৩টায় গাবতলী বাজারে আওয়ামী লীগের সমাবেশ ডাকা হয়। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করায় সমাবেশ করা সম্ভব হয়নি।

তবে দুপুর ৩ টার আগেই গাবতলী বাজারে ১৮ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বলে জানান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র মোরশেদ মিল্টন।