২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাসে আগুন

বিরোধী জোটের অবরোধের মধ্যে চট্টগ্রাম নগরীতে একটি বাসে আগুন দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2013, 01:17 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের কাছে একটি পেট্রোল পাম্পের সামনে দাঁড় করিয়ে রাখা বাসটিতে আগুন দেয়া হয় বলে নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) আব্দুর রউফ জানান।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকজন যুবক একটি অটোরিকশায় করে এসে বাদশা মিয়া পেট্রোল পাম্পের সামনে রাখা বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

“পাম্পের সামনে আরো দুটি বাস রাখা ছিল। তবে একটিতেই আগুন দেয় তারা। পুলিশ ও স্থানীয়রা দ্রুত তা নিভিয়ে ফেলে।”

অবরোধে নগরীর কোথাও বড় কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। বিভিন্ন সড়কে অবরোধের আগের দিনগুলোর তুলনায় বেশি যানবাহন চলতে দেখা গেছে।