২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের নিন্দার প্রতিবাদ খুলনায়

কাদের মোল্লার ফাঁসির পর পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব গ্রহণের প্রতিবাদে খুলনায় মানবন্ধন করেছেন সাংবাদিকরা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2013, 06:27 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

খুলনা প্রেস ক্লাবের আয়োজনে ক্লাবের সামনে স্যার ইকবাল রোডে শনিবার একঘণ্টার এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তারা পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে এবং পাকিস্তনি পণ্য বর্জনের আহ্বান জানান।

সমাবেশে প্রতিবাদী সঙ্গীত পরিবেশন করে রূপান্তর ফোক থিয়েটার।

খুলনা বিভাগীয় প্রেস ক্লাব ফেডারেশন, খুলনা সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ রুখে দাঁড়াও, বেসরকারি সংস্থা রূপান্তর, নিজেরা করি, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি, বাংলাদেশ পূজা উদযাপর পরিষদ খুলনা মহানগর শাখা, পোল্ট্রি ফিড ব্যবসায়ী অ্যসোসিয়েশন কর্মসূচিতে অংশ নেয়।

খুলনা প্রেস ক্লাব সভাপতি মকবুল হোসেন মিন্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।

সাংবাদিকদের মধ্যে ছিলেন খুলনা  বিভাগীয় প্রেস ক্লাব ফেডারেশনের চেয়ারপারসন লিয়াকত আলী, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বেগম ফেরদৌসী আলী ও শেখ আবু হাসান, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন ও মো. সাহেব আলী।

এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ রুখে দাঁড়াও খুলনার সমন্বয়ক ডা. শেখ বাহারুল আলম, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ্জামান, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ, মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডু, অ্যাডভোকেট অলোকা নন্দা দাস, অ্যাডভোকেট মুন্সী আইয়ুব আলী প্রমুখ।