২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের নিন্দার প্রতিবাদ সেক্টর কমান্ডারস ফোরামের

কাদের মোল্লার ফাঁসি নিয়ে পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব গ্রহণকে ধৃষ্টতাপূর্ণ উল্লেখ করে এর প্রতিবাদ করেছে সেক্টর কমান্ডারস ফোরাম।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2013, 04:58 PM

Updated : 25 Apr 2022, 07:41 PM

এর প্রতিবাদ জানাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রেসক্লাব চত্বরে শনিবার দুপুরে তারা মানবন্ধন আয়োজন করেছেন।

মানবন্ধনে মুক্তিযোদ্ধা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জেলা সেক্টর কমান্ডারস ফোরামের আহবায়ক মুক্তিযোদ্ধা হারুন অর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ১৪ দলের সমন্বয়ক আমানুল হক সেন্টু, মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি আলী আকবর মজুমদার, সেক্টর কমান্ডারস ফোরামের যুগ্ম আহবায়ক গাজী রতন মিয়া, মুক্তিযোদ্ধা আবু সাইদ খান, সচেতন নাগরিক কমিটির নেতা আবু তাহের, সম্মিলিত সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য সচিব এটিএম ফয়েজুল কবীর প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জামায়াত-শিবির বাংলাদেশকে আবার পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করছে। দেশ ও জাতিকে পাকিস্তানের এসব প্রেতাত্মাদের ব্যাপারে সতর্ক থাকার এবং পাকিস্তানের পণ্য বর্জন করার আহবান জানান তারা।

পরে পাকিস্তানি পতাকায় আগুন দেয়া হয়।