সিরাজগঞ্জে ট্রাকচাপায় স্কুল শিক্ষিকা নিহত
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ট্রাকচাপায় এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের কুরকি বেবি স্ট্যান্ডে এ ঘটনায় নিহত কহিনূর বেগম (৩০) উপজেলার হাটাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে উপজেলা সদরের নিজ বাড়ি থেকে পায়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন কহিনূর। পথে কুরকি বেবি স্ট্যান্ডে মাটি বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চৌহালী থানার ওসি শামসুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় মামলা হয়েছে বলেও তিনি জানান।
