২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে তরিকত প্রার্থীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

বিরোধী দলের চতুর্থ দফা অবরোধের মধ্যে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ১৪ দল মনোনীত প্রার্থী তরিকত ফেডারেশনের নেতা এম এ আউয়ালের বাসায় পেট্রোল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লক্ষ্মীপুর প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2013, 01:28 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

মঙ্গলবার গভীর রাতে তার বাসায় তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হলে বেশকিছু আসবাবপত্র পুড়ে যায়।

দশম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়ালের। 

আউয়ালের ভাই আবদুল সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার রাত ১টার দিকে দুর্বৃত্তরা বাসভবন লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে বাসার আসবাবপত্রে আগুন ধরে যায়।”

পরে এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় বলে জানান তিনি।

এ ঘটনার জন্য  অবরোধ সমর্থকদের দায়ী করেছেন এম এ আউয়াল।

রামগঞ্জ থানার ওসি মো. জাবেদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।