সাতকানিয়ায় ৮ শিবিরকর্মী আটক
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা থেকে আট শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার সকালে জামায়াত ইসলামীর ডাকা হরতালে ছদাহা ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) একেএম এমরান ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাম্প্রতিক সময়ের বিভিন্ন হরতালে ছদাহা ইউনিয়নের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের হাসমতের দোকান এলাকায় ব্যাপক তাণ্ডব চালিয়েছিল জামায়াত শিবির কর্মীরা।
এসব ঘটনার প্রেক্ষিতে মামলার আসামিদের আটকে রোববার ভোর থেকে দুপুর পর্যন্ত ছদাহা ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালানো হয়।
অভিযানে আট শিবির কর্মীকে আটক করা হয়েছে এবং তাদের বিষয়ে যাচাই বাছাই চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা এমরান।
