২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে আ.লীগের ওয়ার্ড কার্যালয়ে আগুন

বাগেরহাটের কচুয়া উপজেলায় আওয়ামী লীগের একটি ওয়ার্ড কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2013, 02:29 PM

Updated : 23 Aug 2022, 07:28 PM

শুক্রবার গভীর রাতে উপজেলার শাঁখারীকাঠি বাজারে বাধাল ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড কার্যালয়টি পুড়িয়ে দেয়া হয়।

এ ঘটনার জন্য জামায়াত-শিবিরকর্মীদের দায়ী করেছে আওয়ামী লীগ।

বাধাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা খান আব্দুল কাদের বলেন, “গত ১২ ডিসেম্বর শাঁখারীকাঠি বাজারে গোপন বৈঠকের সময় আক্কাস শেখ (৩২) নামে এক জামায়াতকর্মীকে গ্রেপ্তারের জেরে জামায়াত-শিবির কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে।”

কচুয়া থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির জানান, রাত আড়াইটার দিকে কে বা কারা শাখারীকাঠি বাজারে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয়। আগুনে পাশের চারটি দোকানও পুড়ে যায়।

তিনি বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাতেই ঘটনাস্থল থেকে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এছাড়া শুক্রবার রাতে জামায়াত-শিবির কর্মীরা বাগেরহাট শহরের মেগনিতলা এলাকায় শ্রমিক লীগের এক নেতার অটোরিকশা পুড়িয়ে দিয়েছে।

সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক শেখ ও শ্রমিক লীগ কর্মী আব্দুস সবুরের বাড়িতে আগুন দেয় তারা।