সিলেটে আগ্নেয়াস্ত্র- গুলিসহ শিবির কর্মী আটক
সিলেটে একটি রাইফেল ও ৫৬ রাউন্ড গুলিসহ ইসলামী ছাত্র শিবিরের এক কর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে সিলেটের দক্ষিণ সুরমার লামা হাজরাই নামক স্থানে পুলিশ ও বিজিবির তল্লাশিতে আবদুর রহিম আটক হন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. আয়ুব বলেন, “রহিম শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশকে জানিয়েছেন।”
তার বিরুদ্ধে নাশকতার মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
যুদ্ধারপরাধের বিচার ঘিরে সাম্প্রতিক মাসগুলোতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার জন্য জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের সহযোগী সংগঠন ছাত্র শিবিরকে দায়ী করে আসছে আইনশৃঙ্খলা বাহিনী।
