২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বাসায় সাকিব

বিবাহোত্তর সংবর্ধনায় ( বৌভাত) বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2013, 10:21 PM

Updated : 23 Aug 2022, 07:27 PM

বুধবার রাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে গুলশানে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন সাকিব।

পরে সাকিব সাংবাদিকদের বলেন, “আমার বৌভাত অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতাকে আমন্ত্রণ জানাতে এসেছি। আগামী ১৫ ডিসেম্বর বৌভাত অনুষ্ঠান হবে।”

এর আগে সম্প্রতি জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদের বাসায় গিয়েও আমন্ত্রণপত্র পৌঁছে দেন এই অলরাউন্ডার ক্রিকেটার।