চট্টগ্রামে গৃহকর্মীর লাশ উদ্ধার
বন্দরনগরী চট্টগ্রামের দেওয়ান বাজারে এক ব্যবসায়ীর বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকাল ৫টার দিকে কোতোয়ালি থানার দেওয়ান বাজার এলাকার জোহরা ভবনে রফিকুল ইসলাম চৌধুরীর বাসা থেকে মিশকাত (১৯) নামের ওই গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়।
ব্যবসায়ী রফিক দাবি করছেন, মিশকাত আত্মহত্যা করেছে।
কোতোয়ালি থানার এসআই উৎপল বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে ওই ব্যবসায়ী থানায় টেলিফোন করে খবরটি জানান।
পুলিশ গিয়ে ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিশকাতের লাশ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
“ময়নাতদন্ত প্রতিবেদন দেখে জানা যাবে এটি আত্মহত্যা, না হত্যা,” বলেন এসআই উৎপল।
