২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়েটের ভর্তি প্রক্রিয়া স্থগিত

বিরোধী দলের টানা অবরোধ কর্মসূচির মধ্যে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্মাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম স্থগিত করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2013, 08:24 PM

Updated : 25 Apr 2022, 07:39 PM

বুধবার বিকালে এক বিজ্ঞপ্তিতে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে ১৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়।

চুয়েটের জনসংযোগ কর্মকর্তা ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভর্তি কার্যক্রম শুরুর পরিবর্তিত তারিখ পরে জানিয়ে দেয়া হবে।

১৫ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের আটটি বিভাগে প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল।

এর আগে গত ৯ নভেম্বর চুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফল প্রকাশ করা হয় ১৭ নভেম্বর।

বিজ্ঞপ্তিতে জানানো হয় চুয়েটে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিস বোর্ড এবং ওয়েবসাইট (www.cuet.ac.bd)-এ পাওয়া যাবে।