জামালপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
জামালপুরের ইসলামপুরে স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
বুধবার দুপুরে সাবেক সাংসদ সুলতান মাহমুদ বাবু পক্ষ ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল হালিম পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সুলতান মাহমুদ বাবুর সমর্থকরা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে ইসলামপুর থানা মোড়ে সমাবেশ করছিল। আর আব্দুল হালিমের সমর্থকরা মিছিল নিয়ে পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
ইসলামপুর থানার ওসি কাজী সাইদুর রহমান জানান, পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে উপজেলা বিএনপির দুইপক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
