টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ আটক ২
কক্সবাজারের টেকনাফ থেকে দেড় লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
মঙ্গলবার সকাল ৮টার দিকে টেকনাফের দমদমিয়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
আটকরা হলেন- টেকনাফ পৌরসভার কেকে পাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে সাজেদ হোসেন (২৫) ও দমদমিয়া এলাকার হোসেন আহমদের ছেলে মোহাম্মদ জাবের (১৮)।
এর আগে নভেম্বরের শুরুতে দেড় লাখ ইয়াবার আরেকটি চালান আটক করে বিজিবি।
