নেত্রকোনায় বরযাত্রীর বাসে আগুন
নেত্রকোনা শহরে অবরোধ সমর্থকরা একটি বরযাত্রীবাহী বাসে আগুন দিয়েছে।
সোমবার বিকালে কুড়পার এলাকায় এ ঘটনার আগে যাত্রীরা নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।
নেত্রকোনা মডেল থানার ওসি এম এ কাউসার জানান, এলাকাবাসী ও দমকল বাহিনীর সদস্যরা আধঘণ্টারও বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
বাসটির চালক অরুণ মিয়া জানান, কেন্দুয়া উপজেলা সদর থেকে বরযাত্রী নিয়ে বিকাল সাড়ে ৪টার দিকে বাসটি নেত্রকোনা শহরের কুড়পারের দুলাল সরকারের বাড়িতে আসে।
বরযাত্রীরা সবাই নেমে যাওয়ার পর বাসটি রাস্তার পাশে রাখা ছিল।
বিকাল পৌনে ৫টার দিকে অবরোধকারীরা পেট্রোল ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
