২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় বাসে আগুন

রাজধানীর পুরান ঢাকার জজ কোর্টের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2013, 09:34 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

শনিবার রাত সাড়ে ৮টার দিকে সদরঘাট থেকে মিরপুরগামী তানজিল পরিবহনের ওই বাসটিতে আগুন দেয়া হয় বলে পুলিশ জানিযেছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলায় এতে কেউ হতাহত হয়নি।

ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি শাহ আলম বলেন, আটককৃতকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এখনো তার পরিচয় উদঘাটন করা যায়নি।