ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের সাজা
তফসিল ঘোষণার প্রতিবাদের সারা দেশে ১৮ দলের ডাকা তৃতীয় দফার অবরোধের প্রথম দিনে রাজধানীতে পাঁচজনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ঢাকা নগর মহানগর পুলিশের সহকারী উপ-কমিশনার (মিডিয়া) আবু ইউসুফ বলেন, বুধবার গাড়ি ভাংচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের অপরাধে রামপুরায় চারজনকে এবং দারুস সালাম থানায় একজন সাজা দেয়া হয়।
তিনি বলেন, বৃহস্পতিবার রাজধানীতে আটজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।
