দিনাজপুরে জাল টাকাসহ আটক ৩
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এক লাখ টাকার জাল নোটসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার ভোরে বীরগঞ্জ পৌর এলাকা থেকে এদের আটক করা হয়।
এরা হলেন- গাজীপুরের পোড়াবাড়ী গ্রামের আফতাব উদ্দিনের ছেলে কায়সার আলম (২৮), বীরগঞ্জ উপজেলার দড়িয়াপুর গ্রামের রশিদুলের ছেলে আবু কাইয়ুম (২০) ও একই এলাকার কবির উদ্দিনের ছেলে মোবারক আলী (৪৫)।
আটককৃতদের কাছ থেকে এক (০১) লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।
