২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বুধবারও হরতাল

রবি ও সোমবারের পর এবার বুধবারও সিলেটে হরতালের ঘোষণা দিয়েছে ১৮ দল।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2013, 12:30 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

কেন্দ্রীয় নেতাদের মুক্তি এবং নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার সকালে নগরীর হুমায়ুন রশিদ চত্বরে এক জনসভায় এই ঘোষণা দেন সিলেট মহানগর বিএনপির সভাপতি এমএ হক।

নির্দলীয় সরকারের দাবিতে সারাদেশে চলমান অবরোধ কর্মসূচির অংশ হিসেবে এই জনসভা করে ১৮ দল।

অবরোধের মধ্যেই রোববার সিলেট বিভাগের চার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্বেচ্ছাসেবক দল। পরদিন একই কর্মসূচি দিয়েছে ছাত্রদল।