কুড়িয়ে পাওয়া বোমায় আঙ্গুল হারালো শিশু
রাজধানীর কাফরুলে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে চার বছরের এক শিশুর হাতের চারটি আঙ্গুল উড়ে গেছে।
মঙ্গলবার সকালে কাফরুলের ইব্রাহীমপুরে এ ঘটনা ঘটে।
আহত শিশুর নাম লিমা আক্তার। তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাফরুল থানার ওসি কাজী ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ময়লার স্তূপে পড়ে থাকা দুটি ককটেলের একটি হাত দিয়ে উঠাতে গেলে শিশু লিমার হাতে তা বিস্ফোরিত হয়। এতে তার চারটি আঙ্গুল বিছ্ন্নি হয়ে যায়।
ফাইল ছবি
দুইজন কর্মস্থলে থাকলে লিমা তার ফুফু তামান্নার সঙ্গে থাকতো।
ময়লার স্তূপ থেকে অবিস্ফেরিত অবস্থায় আরেকটি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি কাজী ওয়াজেদ।
এদিকে একইদিন চট্টগ্রামেও ককটেলের শব্দ শুনে বাইরে বেরিয়ে এক শিশু আহত হয়েছেন।
বিরোধীদলের হরতাল-অবরোধের মতো কর্মসূচি ও এর পর বিভিন্ন স্থানেই হাতবোমা বিস্ফোরণে শিশুদের আহত হতে দেখা গেছে।
গত ৫ নভেম্বর চট্টগ্রামে খেলার সময় কুড়িয়ে পাওয়া হাতবোমা বিস্ফোরিত হয়ে আহত হয় দুই শিশু। এছাড়া ৩০ নভেম্বর বাঁশখালীতে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে এক শিশু আহত হয়।
