২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সীতাকুণ্ড থানাধীন ছোট কুমিরা এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2013, 07:11 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

নিহতের নাম মো. জাহাঙ্গীর (২৮)। তিনি ছোট কুমিরার কাজী পাড়া এলাকার চুনু মিয়ার ছেলে।

নিহত জাহাঙ্গীর স্থানীয় একটি বেসরকারি ইস্পাত কারখানার শ্রমিক।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, বেলা দেড়টার দিকে চট্টগ্রামমুখী একটি ট্রেন ছোট কুমিরা এলাকা অতিক্রম করার সময় জাহাঙ্গীর ট্রেনের নিচে ঝাপ দেয়।

সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম রেলওয়ে জিআরপি থানার ওসি ইয়াছিন ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে ছোট কুমিরায় ট্রেনে কাটা পড়ে জাহাঙ্গীর নিহত হন বলে স্থানীয়দের কাছ থেকে তিনি জেনেছি। পুলিশ সদস্যরা এখনও ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি।