২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উল্লাপাড়ায় নির্মাণাধীন সেতু ধসে শ্রমিক নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি নির্মাণাধীন সেতুর গার্ডার ধসে এক শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ১০ জন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2013, 04:31 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

সোমবার রাতে উপজেলার দহকুলা নদীর উপর নির্মাণাধীন সেতুর গার্ডার  ধসে পড়ে। এতে আহত খাদেমুল হক (৪৫) মঙ্গলবার চিকিৎসাধীন মারা গেছে।

খাদেমুল রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের বেতুয়া গ্রামের বাসিন্দা।

আহতদের মধ্যে চারজনকে উল্লাপাড়া ২০ শয্যা হাসপাতাল ও তিনজনকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শ্রমিক আজহারুল ইসলাম জানান,   সেতুর সেন্টারিং ধসে গিয়ে ঢালাইকৃত গার্ডার ও সাটারিংসহ কমপক্ষে ১০জন শ্রমিক ৩৫/৪০ ফুট নিচে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে  উল্লাপাড়া ২০ শয্যা হাসপাতালে  নিয়ে যায়।

উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা জানান, উদ্ধারের পর আশঙ্কাজনক অবস্থায় চারজনকে বগুড়ায় পাঠানো হয়। এদের মধ্যে খাদেমুল ভোরে মারা গেছে।

সিরাজগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা জানান,  উপ-সহকারী প্রকৌশলী ওয়াজকুরুনী সেতু ঢালাইয়ের সময় সেখানে ছিলেন। সেতুর নিচে সেন্টারিং ধসে যাওয়ায় সেতুর গার্ডার ও সাটারিং আকস্মিক ধসে পড়ে।