২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ট্রাক উল্টে নিহত ২

মানিকগঞ্জ সদর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে কাঁচামালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক ও তার সহকারী নিহত হয়েছেন।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2013, 01:18 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

সোমবার গভীর রাতে উপজেলার তরা এলাকায় এ দুর্ঘটনা নিহতরা হলেন- চালক আনিছ মিয়া (৪০) এবং তার সহকারী মহিদুল ইসলাম (৩২)।

গোলড়া হাইওয়ে থানার ওসি মো. হুমায়ন কবির জানান, সোমবার রাত ১টার দিকে ঢাকাগামী কাঁচামালবাহী ট্রাকটি তরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়।

“ট্রাকের নিচে চাপা পড়ে আনিছ ও মহিদুল মারা যান।”

আনিছ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধুমুরিয়া এলাকার নূরু বক্সের ছেলে এবং মহিদুল একই উপজেলার আনন্দপুর গ্রামের রোমান মিয়ার ছেলে।

ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।