২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছাত্রাবাস থেকে ৪ শিবিরকর্মী আটক

নগরীর চট্টগ্রাম সরকারি কলেজের দুটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে চার শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2013, 09:02 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

রোববার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সোয়া ৮টা পর্যন্ত চট্টগ্রাম কলেজের শেরেবাংলা ও সোহরাওয়ার্দি ছাত্রাবাসে কোতোয়ালি, চকবাজার থানা ও গোয়েন্দা পুলিশের একটি সমন্বিত দল এ অভিযান চালায়।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মনজুর মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাত্রাবাস দুটিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে।

চকবাজার থানার ওসি আতিক আহমেদ চৌধুরী জানান, সাম্প্রতিক সময়ে নগরীর বিভিন্ন এলাকায় নাশকতা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তাদের সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।