২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকের বেত্রাঘাতে হাসপাতালে শিশু শিক্ষার্থী

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় শিক্ষকের প্রহারে আহত দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2013, 07:56 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার রাজাপুর চারআনি বুড়িরহাট রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী হরিপ্রিয়া রায় (৮) বাংলা ক্লাসে পড়া দিতে না পারায় শিক্ষক আতাউর রহমান তাকে বাঁশের কঞ্চি ও ডাস্টার দিয়ে বেদম প্রহার করেন।

এক পর্যায়ে হরিপ্রিয়া অজ্ঞান হয়ে পড়লে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে  এবং চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বিয়ষটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আবু হেনা।

দেশের প্রচলিত আইনে শিক্ষার্থীকে মারধরের অপরাধে শিক্ষকের সাজার বিধান রয়েছে।