২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেগমগঞ্জে সোমবার হরতাল

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বরকত উল্লা বুলুসহ দলের নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2013, 07:24 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

রোববার বিকালে বেগমগঞ্জের চৌমুহনী ডিবি রোডে এক সমাবেশে জোটের নেতারা এই ঘোষণা দেন।

চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা।