২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মোটর সাইকেল উল্টে নিহত ১

চট্টগামের মুজাফরাবাদে মোটর সাইকেল উল্টে নিহত হয়েছেন এক ব্যক্তি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2013, 04:20 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান জানান, রোববার ভোরের এ দুর্ঘটনায় নিহতের নাম আব্দুল গফুর (৪৫)।

পটিয়া থানার পশ্চিম রশিদাবাদ এলাকার বাসিন্দা গফুর মোটনর সাইকেল চালাচ্ছিলেন।

নায়েক হামিদুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে মুজাফরাবাদ এলাকা দিয়ে মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময়  নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গফুর। এতে গুরুতর আহত হন তিনি।

পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।