ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকে আগুন, অগ্নিদ্বগ্ধ ১
অবরোধে ব্রাহ্মণবাড়িয়ায় বেশ কয়েকটি গাড়ি ভাঙ্গচুরসহ একটি ট্রাকে আগুন দিযেছে পিকেটাররা।
শহরের বাইপাসের ফুলবাড়িয়ায় শনিবার রাতে এ ঘটনায় একজন অগ্নিদ্বগ্ধ এবং তিন জন আহত হন।
আহতরা হলেন অগ্নিদগ্ধ মিজান (২৫), আবদুর রাজ্জাক (২০), জাহের মিয়া (২০) ও মোশারফ (২০) । তাদের বাড়ি হবিগঞ্জের নাজিরপুর গ্রামে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম জানিয়েছেন, ঘটনায় জড়িতদের কাউকে গ্রেপ্তার করা যায়নি।
প্রত্যক্ষদর্র্র্শীরা জানান, হবিগঞ্জ থেকে ট্রাকটি বালু নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাস সড়কের ফুলবাড়িয়া পৌঁছলে ট্রাকটির সামনের গ্লাস ভেঙে ফেলে অবরোধকারীরা এবং ভেতরে আগুন ধরিয়ে দেয়।
এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
পুলিশ ও এলাকার লোকজন এসে গাড়ির আগুন নেভায় এবং চালক ও সহকারীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
