পলাশবাড়ী আ. লীগ সভাপতির বাড়িতে হামলা
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেনের বাড়িতে জামায়াত-শিবির হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার এ হামলা চলাকালে হাতবোমর বিস্ফোরণ ঘটিয়ে একটি মোটরসাইকেল জ্বালিয়ে দেয়া হয়।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
তোফাজ্জল হোসেনের ছেলে হাসান ইমাম বিদ্যুৎ জানান, বেলা ১২দিকে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের আওয়ামী লীগ দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ইউনুস আলী সরকার তার বাবার সঙ্গে সাক্ষাৎ করতে তাদের বাড়ি আসেন।
এ সময় ১০/১২ জনের জামায়াত-শিবিরের নেতাকর্মী তাদের বাড়ির সামনে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানয়। ঘরের দরজা জানালার কাচ ভাংচুর করে। বারান্দায় রাখা একটি বাজাজ মোটরসাইকেল বাইর নিয়ে পুড়িয়ে দেয়।
পরে পুলিশ এসে ইউনুস আলী সরকারকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রামে তার বাড়িতে রেখে আসে।
ইউনুস আলী সরকার জানান, তাকে হত্যা করার জন্য জামায়াত-শিবির এই হামলা করেছিল।
পলাশবাড়ী থানার ওসি নাসির উদ্দিন মন্ডল ঘটনার সত্যত্যা নিশ্চিত করে জানান, এ নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জামায়াত-শিবিরের ওই দুর্বৃত্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা করছে।
এ ব্যাপারে পলাশবাড়ী উপজেলা শিবিরের সভাপতি শামীম হাসান জানান, শুধু জাময়াত-শিবির নয় তাদের সঙ্গে বিএনপিসহ ১৮ দলের শরিক অন্য দলের লোকজনও ছিল।
নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন বলে তার বাড়িতে হামলা চালানো হয় বলে তিনি জানান।
