২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে আ. লীগের ৩ জনকে কুপিয়ে আহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকর্মীকে কুপিয়ে আহত করেছে বিএনপি কর্মীরা।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2013, 06:08 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

আহতরা হলেন- উপজেলার নাটিমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আজাদুর রহমান আজাদ (৪৫), একই ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর (৪০)  এবং সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ  কর্মী মিজানুর রহমান (৪৭)।  তাদের দুজনকে মহেশপুর উজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং একজনকে  যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহেশপুর থানার  ওসি অকরাম হোসেন জানান,  শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে বিএনপির পাঁচ কর্মী  দুটি মোটরসাইকেলে করে উপজেলার নাটিমা বাজারে  এসে  আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা চালায়।

“ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের মারাত্মক  জখম করে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা।”

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য  আলমগীরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।