ভিকারুননিসা-আইডিয়াল পর্ষদ থেকে মেননের পদত্যাগ
রাজধানীর মতিঝিল আইডিয়াল এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্যদদের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন মন্ত্রী রাশেদ খান মেনন।
সর্বদলীয় সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মেনন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, “মন্ত্রী হিসাবে দায়িত্ব নেয়ার পর থেকে প্রতিষ্ঠানদুটিতে ঠিকমতো সময় দিতে পারছিলাম না। তাই বুধবার আইডিয়াল ও ভিকারুননিসা থেকে পদত্যাগ করেছি।”
ভিকারুননিসা ও আইডিয়াল যে সংসদীয় আসন এলাকায়, তার নির্বাচিত জনপ্রতিনিধি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন। মন্ত্রী হিসাবে শপথ নেয়ার আগ পর্যন্ত তিনি শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বেও ছিলেন।
ফাইল ছবি
এর দুই দিন পর ঢাকার দুটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্যদদের সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন মেনন।
গত ১৮ নভেম্বর নতুন ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে সর্বদলীয় সরকারের মন্ত্রী হিসাবে শপথ নেন তিনি।
