শিবিরের চট্টগ্রাম উত্তরের সভাপতি গ্রেপ্তার
ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি কুতুব উদ্দিন শিবলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে সীতাকুণ্ড উপজেলার মাদাম বিবির হাট এলাকার জাহানারাবাদ থেকে তার সঙ্গে দুই কর্মীকেও গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
সীতাকুণ্ড থানার এসএম বদিউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিবলীকে মাদাম বিবির হাট জাহানারাবাদ এলাকার তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
বিরোধী দলের কর্মসূচির মধ্যে মহাসড়কে ভাংচুর-অগ্নিসংযোগসহ বিভিন্ন মামলায় শিবলীসহ গ্রেপ্তারকৃতরা আসামি বলে জানান তিনি।
