২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় রেলে নাশকতা, ট্রেন বন্ধ আট ঘণ্টা

বিরোধীদলীয় জোটের অবরোধে বগুড়ায় রেল লাইন উপড়ে ফেলায় আট ঘণ্টা বন্ধ থাকার পর বগুড়া-লালমনিরহাট ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2013, 11:58 AM

Updated : 23 Aug 2022, 07:22 PM

রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই বিমল কুমার জানান, বুধবার গভীর রাতে বগুড়ার সাবগ্রামের ছাতিয়ান তলায় ৭২ ফুট রেললাইন উপড়ে ফেলে দুর্বৃত্তরা।

এ কারণে রাত ১টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত বগুড়ার সাথে লালমনিরহাট ও সান্তাহারের রেল চলাচল বন্ধ থাকে।   

বগুড়া রেল স্টেশনের সুপারিনটেন্ডেন্ট বেলাল আহমেদ জানান, লাইন মেরামত করার পর সকাল সোয়া ৯টার দিকে ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়।

এদিকে লাইন বন্ধ থাকায় লালমনিরহাট এক্সপ্রেস, করতোয়া এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও একটি লোকাল ট্রেন আশেপাশের চারটি স্টেশনে আটকে থাকে। সকালে লাইন মেরামতের পর ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।