২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বোমায় বাসচালক আহত

বিরোধী দলের অবরোধের মধ্যে রাজধানীর টিকাটুলি এলাকায় হামবোমার আঘাতে এক বাসচালক আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2013, 12:26 AM

Updated : 23 Aug 2022, 07:22 PM

বুধবার রাত সাড়ে ৯টার দিকে টিকাটুলির ইত্তেফাক মোড়ে এ ঘটনা ঘটে।

আহতের নাম আবদুল হান্নান (৪০)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আনা হয়েছে বলে পুলিশ জানায়।

ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক চালক হান্নানের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে গাজীপুর থেকে বলাকা পরিবহনের একটি বাস চালিয়ে চালক সায়েদাবাদ যাচ্ছিলেন তিনি।

“টিকাটুলি পৌঁছনোর পরপরই গাড়িকে লক্ষ্য করে কয়েকটি হাতবোমা নিক্ষেপ করা হলে  চালকের ডান পাশের জানালার কাঁচ ভেঙে একটি বোমা হান্নানের মাথায় লাগে।”

আহত হান্নানকে ওই বাসের মালিক আমজাদ হোসেন হাসপাতালে আনেন বলে তিনি জানান।