২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা মেরে ভাইকে খুন

যশোরের বেনাপোলে বড় ভাইয়ের ছোড়া বোমার আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2013, 09:40 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

বুধবার সকালে পুটখালি সীমান্তের মহিষাডাঙ্গা বারোপোতা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনিসুর রহমান (২৮) বারোপোতা গ্রামের পাঁচু মণ্ডলের ছেলে।

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক শোয়েব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে সকালে আনিসের সঙ্গে তার সৎভাই আলাউদ্দিনের ঝগড়া হয়।

এক পর্যায়ে আলাউদ্দিন ঘর থেকে বোমা এনে তার ভাইকে লক্ষ্য করে ছুড়ে মারে।

বোমাটি আনিসের মাথায় লেগে বিস্ফোরিত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানান শোয়েব আলী।

লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তবে আলাউদ্দিনকে আটক করতে পারেনি পুলিশ।