২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মীয় সংখ্যালঘুর জমি দখলের অভিযোগ

জামালপুর শহরের বনপাড়া এলাকায় একটি সংখ্যালঘু পরিবারের জমি দখল চেষ্টা এবং তাদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2013, 07:17 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

বুধবার সকালে শহরের দয়াময়ী চত্বরে মানববন্ধনে বক্তব্য দেন পরিষদের জামালপুর জেলা আহ্বায়ক সুকুমার চৌধুরী, উদীচীর সাধারণ সম্পাদক সন্তোষ কুমার রাজভর, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, দয়াময়ী জিউ মন্দিরের পুরোহিত বিপুল কানজি লালসহ অন্যরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জামালপুর শহরের বনপাড়া এলাকায় কমল কান্তি গোপের বসতভিটার জমির উপর দিয়ে ওই এলাকার এক প্রভাবশালী ব্যক্তি জোরপূর্বক রাস্তা নির্মাণসহ ভিটা বেদখলের পাঁয়তারা চালাচ্ছে।

এছাড়া এ পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানিও করা হচ্ছে বলেও দাবি করেন তারা।